ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

লালপুলে ৭ হাজার ২শ ইয়াবা বড়িসহ মা ও ছেলে আটক

ফেনীতে ৭ হাজার ২শ ইয়াবা বড়িসহ শাহেদা আক্তার (৫০) নামে এক মহিলাসহ তার ছেলে আজগর আলী (২৭) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল হতে তাদের আটক করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম নুরুজ্জামান।

তিনি জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে লালপুলে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে লালপুল ফুটওভার ব্রীজের নিচে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশী চালানো হয়। তল্লাশীতে তাদের কাছে ৭ হাজার ২শ ইয়াবা বড়ি পাওয়া যায়।

আটককৃতরা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার ও বিক্রি করে থাকেন বলে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশকে জানিয়েছে।

এ এন এম নুরুজ্জামান, আটককৃত শাহেদা আক্তার প্রঃ খুশু বেগম ও তার ছেলে আজগরের বাড়ি কুমিল্লার দাউদকান্দির মালিখিলে। শাহেদা আক্তারের স্বামী ও আজগরের পিতা আবদুল মতিন মৃত। তার বর্তমানে মনসুরাবাদের মিয়াবাড়ি রোডের বলখেলার মাঠের সামনে বকুল মিয়ার ভাড়াবাসা দোতালা টিনশেড বিল্ডিংয়ে ভাড়া থাকে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

লালপুলে ৭ হাজার ২শ ইয়াবা বড়িসহ মা ও ছেলে আটক

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x