ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ফেনীতে ২০ জনের জরিমানা

করোনা বিস্তার রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ফেনীতে ২০ জনের ৭ হাজার ৫শ ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ এসব জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ দুপুর সাড়ে ১২ টা থেকে ২টা পর্যন্ত শহরের হাসপাতাল মোড় ও ট্রাংক রোডে পৃথক অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি ভঙ্গ করা, মাস্ক না পরা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও হেলমেট পরিধান না করায় ২০জন পথচারী, চালক ও যাত্রীদের এ জরিমানা করা হয়।

মৌমিতা দাশ জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে ২০ জনের ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ফেনীতে ২০ জনের জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x