ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দিনের ব্যবধানে আরও ৫০ জনের মৃত্যু, শনাক্ত ১৯১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৮ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪৪ হাজার ২০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

মঙ্গলবার (৪ আগস্ট) কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৩টি ল্যাবে ৭ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় মৃত ৫০ জনের মধ্যে পুরুষ ৪৪ জন এবং নারী ৬ জন। তাদের মধ্যে ৪৫ জন হাসপাতালে এবং পাঁচজন বাড়িতে মারা যান।

যেকোনো ধরনের জ্বর বা কাশি হলে নিকটস্থ করোনা পরীক্ষা কেন্দ্রে করোনার টেস্ট করার আহ্বান জানান তিনি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দিনের ব্যবধানে আরও ৫০ জনের মৃত্যু, শনাক্ত ১৯১৮

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x