ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় ১১ ব্যক্তির জরিমানা

দাগনভূঞায় ১১ ব্যক্তির জরিমানা

দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ ব্যক্তির ৩২ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) পৌরসভায় ইজারাবিহীন অস্থায়ী গো হাট বসানো ও স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এসব জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ বাজার তদারকিতে বের হয় ভ্রাম্যমান আদালত। অভিযানে পৌরসভার মধ্যে ইজারাবিহীন অস্থায়ী গো হাট বসানোর জন্য দুই ব্যক্তিকে জরিমানা করা হয়। এছাড়া হেলমেট পরিধান ব্যাতীত মোটরসাইকেল চালানো ও মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অপরাধে আরও ৮ ব্যক্তির জরিমানা করা হয়েছে।

মাসুমা জান্নাত জানান, একই দিন অপর অভিযানে পৌরসভার আলাইয়ারপুরের ১নং ওয়ার্ড মাজারের সামনে রাস্তার পাশের মাছ চাষের জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা মাটি কাটায় আরও এক ব্যক্তির জরিমানা করা হয়। মাটি কাটার ফলে ওই রাস্তায় ভাঙ্গন শুরু হয়েছিল।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় ১১ ব্যক্তির জরিমানা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দাগনভূঞায় ১১ ব্যক্তির জরিমানা
0:00 0:00
1.0x