ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

শর্শদিতে খোকনের মৃত্যুঃ ভাই ও ভগ্নিপতিকে আসামী করে মামলা

পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে খোকন (৪০) এর মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মৃত খোকনের স্ত্রী জেবুন নাহার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার।

তিনি জানান, মামলায় মৃত খোকনের ছোট ভাই রাস্তাখিল গ্রামের মহাজন বাড়ির মৃত রফিক আহমেদের ছেলে হেলাল (৩৮) ও ভগ্নিপতি ছোট ধলিয়া গ্রামের মৃত সোলেমানের ছেলে শাহজাহান সাজুকে (৪৫) আসামী করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ইউনিয়নের রাস্তার খিল বাজারে রফিক মার্কেটের দোকান ঘরের মালিকানা বিরোধ নিয়ে ভাই ও ভগ্নিপতির সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে খোকনের মৃত্যু হয়। আকস্মিক মৃত্যু বলে খোকনের লাশ বাড়ি নিয়ে গেলে পুলিশ খবর পেয়ে লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেলাল ও শাহজাহানকে থানায় নিয়ে আসে। আজ তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শর্শদিতে খোকনের মৃত্যুঃ ভাই ও ভগ্নিপতিকে আসামী করে মামলা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x