ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

১ আগস্ট উদযাপিত হবে ঈদুল আজহা

১ আগস্ট উদযাপিত হবে ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী ২৩ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আর ১ আগস্ট (শনিবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

জিলহজ মাসের ১০ তারিখে মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ৩১ জুলাই। আর তার আগের দিন হবে পবিত্র হজ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

১ আগস্ট উদযাপিত হবে ঈদুল আজহা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২০

featured Image

বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী ২৩ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আর ১ আগস্ট (শনিবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

জিলহজ মাসের ১০ তারিখে মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ৩১ জুলাই। আর তার আগের দিন হবে পবিত্র হজ।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
১ আগস্ট উদযাপিত হবে ঈদুল আজহা
0:00 0:00
1.0x