ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাই-বোনের মৃত্যু

ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজীর গানইবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হল বাচ্চু মিয়া (৭৫) ও খুকি আকতার (৫৫)। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রুবেল (২৫) নামে আরও একজন আহত হয়েছে। তিনি সম্পর্কে নিহতদের নাতি হন। তারা সকলে ফেনী সদরের পাঁচগাছিয়ার উত্তর কাশিমপুরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, আজ দুপুরে ফুলগাজীতে রুবেল’র শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে যান তার তিনজন। সেখানে থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে পাঁচগাছিয়ার উত্তর কাশিমপুরে ফিরছিলেন তারা। ফেরার পথে গানইনবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে তারা দুজনেই মারাত্মকভাবে আহত হয়েছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের পর্যবেক্ষণ করে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নুরুল আলম সিদ্দিকী জানান, হাসপাতালে আনার আগেই বাচ্চু মিয়া ও খুকি আকতার মারা গেছেন। অপর আহত রুবেলকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় দুর্ঘটনা কবলিত অটোরিকশা দুটি উদ্ধার করা হলেও দুই চালকই পালিয়ে গেছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাই-বোনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x