ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

স্বাস্থ্যবিধি না মানায় নবী ও রহমানিয়া হোটেলের জরিমানা

হোটেল ভর্তি লোকজন। সামাজিক দুরত্বের কথা মাথায় নেই কারো। এক টেবিলে ৩/৪ জন করে খাওয়া দাওয়া করছে। কর্মচারীদের কারো মুখেই নেই মাস্ক।

আজ মঙ্গলবার ( ১৪ জুলাই) বিকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে এমন চিত্র দেখা গেছে শহরের ট্রাংক রোডের নবী হোটেল ও রহমানিয়া হোটেলে। তাই স্বাস্থ্যবিধি না মানায় ওই দুই হোটেলের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ।

মৌমিতা দাশ জানান, করোনা সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ অভিযানে বের হয় ভ্রাম্যমান আদালত। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ওই দুই হোটেলকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুসারে প্রত্যেককে ১০হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে হোটেল পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্বাস্থ্যবিধি না মানায় নবী ও রহমানিয়া হোটেলের জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x