ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে করোনাজয়ী পুলিশ সদস্যকে বরণ

পরশুরামে করোনাজয়ী পুলিশ সদস্যকে বরণ

পরশুরামে করোনাজয়ী পুলিশ সদস্যকে বরণ করে নিলেন পরশুরাম থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে থানা চত্বরে সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

থানা সূত্র জানায়, দায়িত্ব পালন করতে গিয়ে এএসআই (নিঃ) শেখ মোঃ নজরুল ইসলাম গত ১১ জুন করোনা আক্রান্ত হয়।উপজেলা স্বাস্থ্য বিভাগের তদারকিতে পরশুরামের বাসায় চিকিৎসা নিয়ে পরবর্তী ২৭ জুন নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজের প্রতিবেদনে করোনা পরীক্ষা ফলাফল নেগেটিভ আসলে স্বাস্থ্য বিভাগ তাকে সুস্থ্য ঘোষনা করেন।

করোনাজয়ী এ সম্মুখসারির যোদ্ধার মনোবল বৃদ্ধির লক্ষ্যে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন। তিনি বলেন, আক্রান্ত পুলিশ সদস্য সুস্থ্য হয়ে আবার কাজে ফেরার বিষয়টি করোনা আক্রান্ত দেশের অন্য পুলিশ সদস্যদেরও অনুপ্রেরণা জোগাবে।

উজ্জীবিত সুস্থ্য হওয়া করোনাজয়ী পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত খোঁজ নেয়ার কারণে দ্রুত সুস্থ হয়েছেন। এভাবে বরণ করে নেয়ায় কাজে মনোবল আরও বৃদ্ধি পাবে। তিনি জনগণের সেবায় নতুন প্রত্যয়ে কাজ করবেন বলেও জানান।

এসময় থানার উপ পরিদর্শক মোস্তাক চৌধুরীসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে করোনাজয়ী পুলিশ সদস্যকে বরণ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পরশুরামে করোনাজয়ী পুলিশ সদস্যকে বরণ
0:00 0:00
1.0x