ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ঈদুল আজহার ছুটি থাকবে তিনদিনই

ঈদুল আজহার ছুটি থাকবে তিনদিনই

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে এবার ঈদুল আজহার ছুটি তিনদিনই থাকবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মন্ত্রীসভার বৈঠক বসে। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

তিনি জানান, এবার ঈদুল আজহার ছুটি বর্ধিত করা হবে না, তিনদিনই থাকবে। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে।

জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী এবার আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

এরই মধ্যে আগামী ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দু’দিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে। বাকি থাকে মাত্র একদিন। আর সেই ১ দিনই এবার ঈদের ছুটি।

আর ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)। এক্ষেত্রেও ছুটির দুদিন চলে যাচ্ছে সপ্তাহিক ছুটির মধ্যে। সেক্ষেত্রেও বাকি থাকে মাত্র একদিন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঈদুল আজহার ছুটি থাকবে তিনদিনই

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ঈদুল আজহার ছুটি থাকবে তিনদিনই
0:00 0:00
1.0x