ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে ইয়াবাসহ আটক নারীকে কারাগারে প্রেরণ

ফুলগাজীতে ইয়াবাসহ আটক হাছিনা আকতার (৩২) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ রবিবার ( ৫ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কুতুব উদ্দিন।

এর আগে শনিবার (৪ জুলাই) রাতে আমজাদহাট ইউনিয়নের ফেনাপুস্করনী গ্রামের মাদক ব্যবসায়ী আবু তাহেরের স্ত্রী হাছিনা আক্তারকে ৫১ পিস আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর কার্যালয়ের সদস্যরা।

অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু তাহেরকে ধরতে তার বাড়িতে অভিযান চালানো হয়। আমাদের উপস্থিতি টের পের আবু তাহের পালিয়ে যায়। এসময় তার স্ত্রী হাছিনা আক্তার ঘরে থাকা ইয়াবা লুকিয়ে রাখার চেষ্টাকালে তাকে আটক করা হয়। ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিদর্শক শাহীন শওকত বাদী হয়ে থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফুলগাজীতে ইয়াবাসহ আটক নারীকে কারাগারে প্রেরণ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x