ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কমছে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি

কমছে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি

জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি কমেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের সময় দলিল মূল্যের এক শতাংশ ফি দিতে হবে। এত দিন দিতে হতো দুই শতাংশ।

এ জন্য গত বৃহস্পতিবার ( ২ জুলাই) আগের প্রজ্ঞাপন সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। ৫ জুলাই থেকে এই ফি কার্যকর হবে। আইন মন্ত্রণালয় জানিয়েছে, দলিল মূল্য ১০ হাজার টাকা কম হলে সে ক্ষেত্রে সর্বনিম্ন ফি ১০০ টাকার কম হবে না।

এ ছাড়া স্ট্যাম্প শুল্ক মূল্যের তিন শতাংশের পরিবর্তে দেড় শতাংশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি না হলে জমির দামের ১ শতাংশ নিবন্ধন ফি দিতে হবে। এ ক্ষেত্রে সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি হলেও নিবন্ধন ফি এক শতাংশই থাকবে। তবে সে ক্ষেত্রে কোনো ন্যূনতম ফি নির্ধারণ করা হয়নি।

জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ, মূল্য সংযোজন কর (ভ্যাট) ৩ শতাংশ ও স্থানীয় সরকার কর হিসেবে ২ শতাংশ অর্থ পরিশোধ করতে হত। গত ডিসেম্বরে স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কমছে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
কমছে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি
0:00 0:00
1.0x