ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

একদিনে করোনা আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু ৩

একদিনে করোনা আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু ৩

শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩ ব্যক্তির মৃত্যু ঘটেছে। এদের ২জন পুরুষ ও ১জন মহিলা। হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, আজ রাত পৌনে ১০টায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। রাত ৯টায় তিনি ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এর আগে সোমবার রাত পৌনে ২টায় (মঙ্গলবার) নুরুল হুদা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তার বাড়ি সদর উপজেলার জোয়ারকাছাড় গ্রামে। এছাড়া ভোর ৪টায় হারিসা খাতুন (৬৫) নামে এক মহিলা৷ মৃত্যু ঘটে। তার বাড়ি ফেনীর গোবিন্দপুরে।

ডাঃ ইকবাল হোসেন জানান, এদের কারোরই করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হয়নি। তবে উপসর্গ থাকায় করোনায় মৃত ব্যক্তির মত বিশেষ সতর্কতায় দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

একদিনে করোনা আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু ৩

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
একদিনে করোনা আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু ৩
0:00 0:00
1.0x