ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সাংবাদিক আমানুর রহমানের পিতার মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরামের শোক

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা (এফএসএফডি)-এর সহ-সভাপতি ও সিনিয়র রিপোর্টার আমানুর রহমানের পিতা আলহাজ্ আহমাদুর রহমানের মৃত্যুতে আজ সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

এক শোক বার্তায়, এফএসএফডি’র সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্ল্যাহ ভূঞা আলহাজ্ আহমাদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আলহাজ্ আহমাদুর রহমান (৯৪) আজ সকালে সোয়া ১০ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ও ইন্না ইলাইহি রাজেউন)। অবসরপ্রাপ্ত সরকারি এ কর্মকর্তা দীর্ঘ দিন বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রাজধানীর কদমতলীর মিরাজনগর শাহী মসজিদে প্রথম বাজ জোহর নামাজে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার জয়লস্কর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সাংবাদিক আমানুর রহমানের পিতার মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরামের শোক

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x