ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফের হাসপাতালে ভর্তি আলাউদ্দিন নাসিমের পিতা

বার্ধক্যজনিত কারণে ফের অসুস্থ হয়ে ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক আমলা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পিতা বিশিষ্ট সমাজসেবক সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী (৮৭)।

আজ রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। পাশপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

এর আগে গত রবিবার ( ১৪ জুন) বিশিষ্ট সমাজসেবক সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী ডায়াবেটিস হাসপাতাল হতে ফেনীর বারাহীপুরের বাসায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল।

এসময় হাসপাতালে উপস্থিত হন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফের হাসপাতালে ভর্তি আলাউদ্দিন নাসিমের পিতা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x