ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে সড়ক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু

ফেনীতে সড়ক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে সড়ক দুর্ঘটনায় রিয়াজ (২৩) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক সাইফুল ইসলাম (২৫) গুরতর আহত হয়েছেন। আজ বুধবার ( ১৭ জুন) দুপুরে রামপুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সফিকুর রহমান।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় চট্টগ্রামগামী দ্রুতগামী একটি কভার্ডভ্যান পেছন থেকে সজোরো ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে আমরা ছুটে গিয়ে মারাত্মক আহতাবস্থায় ওই ট্রাকের চালক এবং হেলপার কে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার আগেই পথিমধ্যে হেলপার রিয়াজের মৃত্যু হয়। দুর্ঘটনার জন্য দায়ী কভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা যায় নি।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রেদোয়ান জানান, নিহত রিয়াজের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত চালকের চিকিৎসা চলছে।

নিহত রিয়াজ ফেনী সদরের চরকালীদাসেরর ইসমাইল হোসেন এবং আহত সাইফুল ইসলাম সদরের খাইয়ারার ভোর বাজারের জসিম উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে সড়ক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে সড়ক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু
0:00 0:00
1.0x