ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

করোনা উপসর্গ নিয়ে ফেনী হাসপাতালে ৩জনের মৃত্যু

জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে ৩ জনের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।

তিনজনই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন বলে জানান আাবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া।

হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুরে ৭০ বছরের এক নারী আইসোলেশনে মৃত্যুবরণ করে। শহরের বিরিঞ্চি নিবাসী এ ব্যক্তি দুপুর ১২টা নাগাদ হাসপাতালে ভর্তি হন। একইদিন বিকাল সাড়ে ৪টায় ৮৫ বছরের এক ব্যক্তি মারা যান। মৃত্যুর প্রায় এক ঘন্টা পূর্বে তিনি হাসপাতালে ভর্তি হন। তার বাড়ি শহরের পূর্ব মধুপুরে। ডাঃ ইকবাল জানান, মৃত্যুর পরপর করোনা পরীক্ষার জন্য উভয় ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

এছাড়াও আজ বিকালে চৌদ্দগ্রামের একজন নারীর (২০) মৃত্যু হয় আইসোলেশন ওয়ার্ডে। আরএমও জানান, ১০ জুন এ রোগী হাসপাতালে তীব্র জ্বর নিয়ে ভর্তি হয়। ১১ জুন তার নমুনা সংগ্রহ করা হলেও এখনো পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

এ নিয়ে গত ৫ দিনে হাসপাতালে উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

করোনা উপসর্গ নিয়ে ফেনী হাসপাতালে ৩জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x