ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়াল

মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়াল

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ১০১২ জনের।

এই ভাইরাসে গত তিনদিন ধরে প্রতিদিনই ৪০ জনের ওপর মৃত্যু হচ্ছে। মৃতদের বেশিরভাগই ঢাকা শহর ও বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৯০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৪ ৮৬৫ জন।

বাংলাদেশ জুন মাসের শুরু থেকেই প্রতিদিন দুই হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৮৮টি দেশ বা অঞ্চলের ৭২ লক্ষ ৪১ হাজার ৭৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ২৯২ জনের।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়াল

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়াল
0:00 0:00
1.0x