ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

করোনায় আক্রান্ত হলেন সিএমপি’র কমিশনার মাহাবুব

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল সোমবার (৮ জুন) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে তবে তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ।

করোনা প্রতিরোধ এবং দুস্থদের খাবার প্রদানসহ নানা ক্ষেত্রে কাজ করে প্রশংসিত হন সিএমপি কমিশনার।

দেশে ডিআইজি পদমর্যাদার কোনো কর্মকর্তা এই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকার পরও তিনি নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারক করে যাচ্ছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর সেদিকেও তিনি আলাদাভাবে সময় দিচ্ছিলেন।

চট্টগ্রামে করোনা পরিস্থিতি সামাল দিতে যে ভূমিকা তিনি রেখে যাচ্ছেন তা প্রশংসিত হয়েছে সরকারের শীর্ষ মহলেও।

পারিবারিক সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার (৪ জুন) থেকে মাহাবুবর রহমান জ্বরে ভুগছিলেন।

সেই থেকে তিনি নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন। একই সাথে স্ত্রীর নমুনা দেওয়া হলেও তিনি সুস্থ রয়েছেন।

করোনায় আক্রান্ত হলেও পুলিশ কমিশনার মাহবুবর রহমান মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

করোনায় আক্রান্ত হলেন সিএমপি’র কমিশনার মাহাবুব

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x