ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আহমদ শফী আইসিইউতে

আহমদ শফী আইসিইউতে

হেফাজতে ইসলামের আমির আহমদ শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বার্ধক্যজনিত ও হৃদরোগের সমস্যার কারণে তাকে চমেকে নিয়ে যাওয়া হয়। আজ রোববার ( ৭ জুন) সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন চমেকের উপপরিচালক ড. আফতাবুল ইসলাম।

তিনি জানান, হাসপাতালে আনা হলে চিকিৎসেকরা তাকে আইসিউতে নেওয়ার পরামর্শ দেন।

আহমদ শফীর ছেলে আনাস মাদানি বলেন, ‘বিকেল থেকে বাবা অসুস্থতা বোধ করছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।'

প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। এর আগে গত ১১ এপ্রিল আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রামের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ১৪ এপ্রিল হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা টেস্ট করা হয়। তবে তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়েনি। গত ২৬ এপ্রিল চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

তথ্যসূত্রঃ দ্য ডেইলি স্টার

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আহমদ শফী আইসিইউতে

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
আহমদ শফী আইসিইউতে
0:00 0:00
1.0x