ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

অর্ধ লক্ষের দ্বারপ্রান্তে আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৭শ পেরোলো

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই করছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৮১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৯,৫৩৪ জন। আর মোট মৃত্যু হল ৬৭২ জন।

আজ সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ১০৪ টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩৬৯টি। ৫২ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৮১৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।

গতকাল রবিবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ২,৫৪৫ জন। এর আগের দিন শনিবার ১,৭৬৪ জন; আর শুক্রবার ২,৫২৩ জন শনাক্ত হয়েছিলেন। এছাড়া গত বৃহস্পতিবার ২,০২৯ জন; গত বুধবার ১,৫৪১ জন; গত মঙ্গলবার ১,১৬৬ জন; গত সোমবার ১,৯৭৫ জন; গত রবিবার ১,৫৩২ জন শনাক্ত হয়েছিলেন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অর্ধ লক্ষের দ্বারপ্রান্তে আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৭শ পেরোলো

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x