ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

একদিনে সর্বোচ্চ ৪০জনের মৃত্যুর রেকর্ড

একদিনে সর্বোচ্চ ৪০জনের মৃত্যুর রেকর্ড

দেশে একদিনে সর্বোচ্চ ৪০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ২,৫৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৫০ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩৩ জনই পুরুষ।

নতুন করে সুস্থ হয়েছেন ৪০৬ জন আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৯,৪৮১ জন।

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৭৬ টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে বলে রবিবার (৩১ মে) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২১.৪৩ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৮ শতাংশ।

বাংলাদেশে গত কিছুদিন করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা বাড়লেও আজ থেকে উন্মুক্ত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর চালু হয়েছে ট্রেনও।

আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে বাস ও বিমান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

একদিনে সর্বোচ্চ ৪০জনের মৃত্যুর রেকর্ড

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
একদিনে সর্বোচ্চ ৪০জনের মৃত্যুর রেকর্ড
0:00 0:00
1.0x