ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

ফেনী সদরের কাজীরবাগে বজ্রপাতে ইকবাল হোসেন নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ মে) দুপুরে শহরতলীর পূর্ব কাজীরবাগের নোয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সবজি বিক্রেতা পেয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ জানান, আজ সকালে বৃষ্টিপাতের সময় বাবা ও ছেলে দুজন মাঠে কাজ করছিল। এমন সময় বজ্রপাতের শিকার হয়ে ইকবাল মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সে বাবার সাথে বাজারে সবজি বিক্রি করত। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

আজ বিকাল ৪টায় নোয়াকান্দি গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x