ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে এক রাখালকে কুপিয়ে হত্যা

ফেনীতে এক রাখালকে কুপিয়ে হত্যা

ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়িতে সাগর (২৬) নামে এক রাখালকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩০ মে) সকালে সাদেক পাটোয়ারীর গরুর খামারে এ ঘটনা ঘটে। তার বাড়ি নেত্রকোনা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নুরুজ্জামান জানান, নিহতের ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় জানার পর ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি দ্রুততর সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটনের প্রত্যয় ব্যক্ত করেন। অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ঘটনাস্থলে যান। পুলিশের গোয়েন্দা বিভাগ ছাড়াও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করছে।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

খবর শুনে ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেন।

সাদেক পাটোয়ারীর পরিবার সূত্র জানায়, সকাল ১০টায় বৃষ্টির কিছুক্ষণ পূর্বেও সাগর ঘরে আসে। এরপর হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। খামারের ভেতরে একটি সিসি ক্যামেরা থাকলেও তা বেশ কিছুদিন ধরে বিকল রয়েছে।

উল্লেখ্য, দুই বছর আগে গরুর খামারের বিপরীতে এক গৃহপরিচারিকাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফেনীতে এক রাখালকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে এক রাখালকে কুপিয়ে হত্যা
0:00 0:00
1.0x