ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

প্রধানমন্ত্রীর অনুদান পেল ফেনীর ৩ হাজার ২২৯টি মসজিদ

বিদ্যমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ফেনী জেলায় মসজিদগুলোর ব্যয় নির্বাহে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক ফাউণ্ডেশন ফেনীর উপ-পরিচালক মোঃ মনজুরুল আলম মজুমদার জানান, ফেনীতে ৩ হাজার ২২৯টি মসজিদের জন্য ১ কোটি ৬১ লাখ ৪৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। প্রতিটি মসজিদ ৫ হাজার টাকা করে বরাদ্দ পাবে।

ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, ‘সারাদেশে মসজিদের জন্য এত বড় অনুদান মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ। করোনার কারনে মানুষ মসজিদে কম যাচ্ছে ফলে দানের পরিমান কমে গেছে। এতে করে বরাদ্দকৃত টাকা সমজিদের বিভিন্ন ব্যায় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একাধিক ইমাম-মুয়াজ্জিনের সাথে কথা হয়েছে, তারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছেন।’

ফেনীর ছয় উপজেলায় বরাদ্দ প্রসঙ্গে উপ-পরিচালক জানান, সদর উপজেলায় ৯৫৩টি মসজিদের জন্য ৪৭ লাখ ৬৫ হাজার টাকা, ছাগলনাইয়ায় ৪৯৭টি মসজিদের জন্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা, ফুলগাজী উপজেলায় ৩৫৯টি মসজিদের জন্য ১৭ লাখ ৯৫ হাজার টাকা, পরশুরামে ৩০৯টি মসজিদে ১৫ লাখ ৪৫ হাজার টাকা, সোনাগাজী ৪৮৪টি মসজিদের জন্য ২৪ লাখ ২০ হাজার টাকা এবং দাগনভূঞার ৬২৭ মসজিদের জন্য ৩১ লাখ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চেক প্রেরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর অনুদান পেল ফেনীর ৩ হাজার ২২৯টি মসজিদ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x