ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

একদিনে শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

একদিনে শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় ১,৬০২ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এর ফলে বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২৩,৮৭০ জন।

আর এ সময়ে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২১ জন। সব মিলিয়ে বাংলাদেশে ৩৪৯ জন মারা গেলেন।

করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত করা এবং মৃত্যুর সংখ্যা - এই দুটোই এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় ৪২টি ল্যাবে পরীক্ষা করার মাধ্যমে করোনাভাইরাসে নতুন আক্রান্তদের শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, এ সময় ৯,৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা করা হয়েছে ১৮৫,১৯৬টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৭ জনই পুরুষ।

হাসপাতালে মারা গেছেন ১৫ জন ও বাসায় মারা গেছেন চারজন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

একদিনে শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
একদিনে শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড
0:00 0:00
1.0x