ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী হাসপাতালে আইসিইউ উদ্বোধন করেছেন এমপি নিজাম হাজারী

ফেনী জেনারেল হাসপাতালে করোনায় সংকটাপন্ন রোগীর স্বাস্থ্য-চিকিৎসায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে।

আজ রবিবার (১৭ মে) সকালে ফিতা কেটে ও নামফলক উম্মোচন করে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঞা প্রমুখ।

উদ্বোধনকালে নিজাম উদ্দিন হাজারী বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় দুটি ভেন্টিলেটরসহ দুই শয্যার আইসিইউ উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে দশ শয্যার বাকিগুলো সেবার আওতায় আনা হবে।

ফেনী জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপন প্রসঙ্গে এমপি নিজাম হাজারী প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফেনীবাসী কৃতজ্ঞ, তিনি ফেনীর জন্য সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন।’

ডাক্তারদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন ফেনীতে কর্মরত সকল ডাক্তারই খুবই আন্তরিক। করোনা রোগীর চিকিৎসায় ডাক্তাররা আগেও নিজেদের সম্পৃক্ত করেছেন সামনেও করবেন।

করোনা রোগীর হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ২০ শয্যা ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। দ্রুততর সময়ের মধ্যে আরও ৩২ শয্যার ব্যবস্থা করা হবে।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, এখানে দুটো ভেন্টিলেটর রয়েছে। এতে চারজনের সেবা নিশ্চিত করা যাবে। এছাড়াও সেন্ট্রাল অক্সিজেন লাইনসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে।

বিএমএ ফেনী জেলা সভাপতি ডাঃ সাহেদুল ইসলাম কাওসার বলেন, সাম্প্রতিক করোনা চিকিৎসায় শেষ ভরসা ভেণ্টিলেটর ব্যবহারের পুর্ব পর্যায়ে হাই ফ্লো অক্সিজেন ও নন ইনভেসিভ ভেন্টিলেশন খুবই কার্যকরী প্রমাণিত। জেনারেল হাসপাতালের নতুন ভবনে ২০টি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন দেয়ার ব্যাবস্থা আছে। সংযোগ বর্ধিত করে আরো বেশী পরিমান শয্যার জন্য এটার ব্যবস্থা করে হাই ফ্লো অক্সিজেন ও নন ইনভেসিভ ভেন্টিলেশনের মাধ্যমে অধিকতর সংখ্যক রোগীকে কার্যকর সেবা প্রদানের ব্যাবস্থা করা যাবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী হাসপাতালে আইসিইউ উদ্বোধন করেছেন এমপি নিজাম হাজারী

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x