ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ফেনীর পাঁচগাছিয়ায় বজ্রপাতে রিফাত হোসেন নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের আলী আহম্মদ সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিফাত পশ্চিম বিজয়সিংহ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং পাঁচগাছিয়া দক্ষিন সমাজ পাটোয়ারী বাড়ীর ভ্যান চালক নুরুল আফছারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে রিফাত আম কুড়াতে বের হয়।এসময় বজ্রপাত শিকার হয়ে সে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় রিফাতের সাথে থাকা প্রতিবেশি সেলিমের ছেলে অনিকও গুরুতর আহত হয়। তাকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
0:00 0:00
1.0x