ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

মসজিদ উন্নয়নে নিজাম হাজারীর ৫ লক্ষ টাকা অনুদান

ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডের মোকছোদিয়া জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ ৫ লক্ষ টাকা প্রদান করেছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। গতকাল মঙ্গলবার প্রাপ্ত অনুদানের টাকা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার মসজিদ পরিচালনা কমিটির হাতে বুঝিয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে কাউন্সিলর বাহার উদ্দিন বাহার বলেন, মসজিদটির উন্নয়নের জন্য আমি নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়কে জানালে তিনি এগিয়ে এসেছেন। উন্নয়নের জন্য নিজের ব্যক্তিগত পক্ষ হতে ৫ লাখ টাকা নগদ দিয়েছেন।

কাউন্সিলর বলেন, মহামারীর এ দুর্যোগময় সময়ে তার এ অনুদানে এলাকাবাসী কৃতজ্ঞ। এ সংকটময় পরিস্থিতিতে এমপি সাহেব স্থান-কাল-পাত্র ভেদে সকলের পাশে এসে দাঁড়াতে চেষ্টা করছেন, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।

সূত্র জানায়, করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির শুরু থেকে জেলার সকল শ্রেণীর অসহায় মানুষকে নিরবিচ্ছিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন নিজাম উদ্দিন হাজারী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধ্যমত চেষ্টা করে যাবেন বলে জানিয়েছেন নিজাম উদ্দিন হাজারী।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মসজিদ উন্নয়নে নিজাম হাজারীর ৫ লক্ষ টাকা অনুদান

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x