ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আরও ২ ইউনিয়নের অস্বচ্ছল যুবলীগ কর্মীরা পেল রাজীব চৌধুরীর উপহার

করোনাভাইরাস সৃষ্ট দুর্যোগে আর্থিক সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা, সংকটে পড়েছেন মধ্যবিত্তরা। একই দুর্ভোগে ফেনী সদর উপজেলা যুবলীগের কর্মহীন নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব। আজ রবিবার (১০ মে) তার পক্ষ হতে ফেনী সদরের ছনুয়া ও মোটবীতে যুবলীগ কর্মীদের উপহার প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, চলমান পরিস্থিতিতে সব স্তরের মানুষ যার যার অবস্থান থেকে সংকটে পড়েছেন। যুবলীগের কর্মহীন নেতাকর্মীরাও বিপাকে পড়েছেন। তাই আমার ব্যক্তিগত পক্ষ হতে সাধ্যমত চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে।

তিনি জানান, পাশাপাশি ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নে ১০৮ ওয়ার্ডে কর্মহীণ কর্মীদের উপহার দেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উপহার প্রদান কালে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, মোটবী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বেলায়েত হোসেন রুবেল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক এস আলম সবুজ, সদস্য তৌহিদুর রহমান হানিফ ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন ও সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আরও ২ ইউনিয়নের অস্বচ্ছল যুবলীগ কর্মীরা পেল রাজীব চৌধুরীর উপহার

প্রকাশের তারিখ : ১০ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x