ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দিনের ব্যবধানে আরও ৬৩৬ শনাক্ত, ৮ জনের মৃত্যু

দেশে নতুন করে ৬৩৬ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের ৩৫টি ল্যাবে মোট ৫ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করে ৬৩৬ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৩ হাজার ৭৭০ জন।

ডা. নাসিমা জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃত ৮ জনই পুরুষ।

নতুন করে মৃত্যুবরণ করা ৮ জনের বয়স সংক্রান্ত তথ্য উল্লেখ করে তিনি জানান, এদের মধ্যে ৭১ থেকে ৮০ বছর বয়সী ২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন রয়েছেন।

এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৩১৩ জন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দিনের ব্যবধানে আরও ৬৩৬ শনাক্ত, ৮ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x