ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ধর্মপুরে বিদেশী পিস্তলসহ সালাহউদ্দিন আটক

ফেনীতে বিদেশী পিস্তলসহ এ কে এম সালাহউদ্দিন (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ মে) রাত ১০টার দিকে ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের পাদুয়া গ্রাম হতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান।

এসময় তার কাছ হতে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক ছাড়াও অন্যান্য মোট ১০ টি মামলা রয়েছে।

তিনি জানান, মাদক কেনাবেচার গোপন খবর পেয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় ধাওয়া করে ওই গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে এ কে এম সালাহউদ্দিন (৪৮) কে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশী করে অস্ত্রটি জব্দ করা হয়।

মোঃ নুরুজ্জামান জানান, অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত আছে বলে সে জিজ্ঞাসাবাদের র‌্যাবকে জানিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধর্মপুরে বিদেশী পিস্তলসহ সালাহউদ্দিন আটক

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x