ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

‘ব্রাহ্মণবাড়িয়াকে গালি দেয়া কেউ ছাড় পাবে না’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে কটাক্ষকারীদের সতর্ক করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া জেলাকে গালিগালাজ করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের এই সংসদ সদস্য।

রোববার (৩ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ কথা বলেন সাংসদ মোকতাদির।

লকডাউনের মধ্যেই ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বরেণ্য আলেম মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজে লাখো মানুষের সমাগম হওয়ার ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে অনেক ফেসবুক ব্যবহারকারী ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কটাক্ষ করে আপত্তিকর পোস্ট দেন।

তাদের উদ্দেশ করে সাংসদ মোকতাদির চৌধুরী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় কিছু হলেই ব্রাহ্মণবাড়িয়াকে গালি দেয়। কী যে অপরাধ করলাম, এটা আমরা বুঝলাম না। ব্রহ্মণবাড়িয়াকে গালি দেয়া খুবই সহজ। যারা গালি দেয় তাদের বিরুদ্ধে আমরা যতটা পারি আইনগত ব্যবস্থা নেব এবং আমরা কাউকে ছাড় দেব না।’

তিনি বলেন, ‘কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। আমার সহকর্মীদের বলেছি যদি নিয়মিত মামলা না হয়, তাহলে কারো কারো বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করার চেষ্টা করছি। যদি না হয় তাহলে আমরা হয়তো উকিল নোটিশ দিয়ে আদালতে তাদের দাঁড় করাব।’

সূত্রঃ জাগো নিউজ২৪

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘ব্রাহ্মণবাড়িয়াকে গালি দেয়া কেউ ছাড় পাবে না’

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x