ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে কওমী মাদ্রাসার দুস্থ ও এতিমরা পেল ১৪ লাখ ৭০ হাজার টাকা

চলমান করোনাকালীন দুর্যোগে ফেনীর কওমি মাদ্রাসায় দুঃস্থ ও এতিমদের জন্য ১৪ লাখ ৭০ হাজার টাকা সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৩ মে) সকালে ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে জেলার কওমী মাদ্রাসায় দুঃস্থ ও এতিম শিক্ষার্থীর জন্য এ বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, ফেনীতে মোট ৮৮টি কওমি মাদ্রাসায় সরকারি আর্থিক সহায়তা বন্টন করা হয়েছে। কার্যালয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলায় ১১ প্রতিষ্ঠানে ২ লাখ টাকা, দাগনভূঞায় ১৫ প্রতিষ্ঠানে ২ লাখ ৭০ হাজার টাকা, সোনাগাজীর ১৭ প্রতিষ্ঠানে ২ লাখ ৯৫ হাজার টাকা, ছাগলনাইয়ার ১০ প্রতিষ্ঠানে ১ লাখ ৩০ হাজার টাকা, ফুলগাজীর ১৫ প্রতিষ্ঠানে ২ লাখ ৭৫ হাজার টাকা এবং পরশুরামের ২০ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

অনুদান প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ইতোপূর্বে আর কোন সরকারের আমলেই কোন কওমি মাদ্রাসায় সরকারের এমন সহযোগিতা আসেনি। এবারই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান প্রদান করা হয়েছে।

দাগনভূঞার আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রধান মুফতি ইউসুফ কাসেমী জানান, করোনার এই দুর্যোগকালে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমরা সত্যি আনন্দিত। এর আগে কোনো সরকার আমাদের জন্য কিছু করেনি। আশা করি আগামীতেও যেন প্রধানমন্ত্রী আমাদের কওমী মাদ্রাসার দিকে সুদৃষ্টি দেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে কওমী মাদ্রাসার দুস্থ ও এতিমরা পেল ১৪ লাখ ৭০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x