ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনী পৌর বিএনপি

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে পৌর এলাকার কর্মহীন ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনী পৌর বিএনপি। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দলটির উদ্যোগে পৌর ১৩ ও ১৬ নং ওয়ার্ডের ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কাযক্রম সম্পর্কে পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, গত ১০ এপ্রিল হতে শুরু হয়েছে আমাদের এ কার্যক্রম। পৌরসভার ১৮টি ওয়ার্ডেও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি আমরা। আজ ১৩ ও ১৬ নং ওয়ার্ডে বিতরণ করা হয়। এর আগে আরও বেশ কয়েকটি ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সাধ্যমত চেষ্টা করব অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

এসময় পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: নুর নবী ও সাধারন সম্পাদক জিয়া উদ্দিন, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালসহ ১৩ ও ১৬নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনী পৌর বিএনপি

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x