ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ৩ হাজার ইমাম-মুয়াজ্জিনকে 'উপহার' দিলেন নিজাম হাজারী

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে ৪ ধাপে জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষকে বিভিন্নভাবে সহায়তার করেছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। জেলার নিম্ন আয়ের কর্মহীন শ্রমজীবী ও গরীব অসহায়রা সহায়তা পেলেও বাদ ছিল কেবল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা। আজ শুক্রবার (২৪ এপ্রিল) তাদের জন্যও সহায়তা প্রদান করেছেন সাংসদ।

সূত্র জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষ্যে ফেনী সদরের ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার ১৮টি ওয়ার্ডের সকল মসজিদের প্রায় ৩ হাজার ঈমাম ও মুয়াজ্জিনদের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছেন নিজাম উদ্দিন হাজারী এমপি।

এ ব্যাপারে নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে একজন জনপ্রতিনিধি হিসেবে গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি।
তিনি বলেন, জন্ম হতে মৃত্যু পর্যন্ত ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা রয়েছে। তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী। তাদের আয় রোজগার অত্যন্ত সীমিত। করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগে তারা যেন পরিবার পরিজন নিয়ে কষ্ট না করেন, সেজন্য তাদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সেই কর্তব্যবোধ থেকে আমার ব্যক্তিগত পক্ষ হতে আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে।

বিতরণকারী সমন্বয়কের সূত্র জানান, ফেনী সদর ও পৌর ছাত্রলীগের সভাপতি-সম্পাদকরা নিজ নিজ এলাকার ইমাম মুয়াজ্জিনদের মাঝে তা বন্টন করে দেবেন।

এর আগে জেলায়  ৪ ধাপে জেলাব্যাপী ১ লাখ ৭০ হাজার মানুষকে খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। তাছাড়া শহরে প্রতিদিন ২ হাজার ভাসমান মানুষের খাবার ব্যবস্থা করেছেন নিজাম উদ্দিন হাজারী।

নিজাম উদ্দিন হাজারী বলেন, করোনা সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি আমরা সাধ্যমত চেষ্টা করব অসহায় মানুষের সহযোগিতা করে যেতে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফেনীতে ৩ হাজার ইমাম-মুয়াজ্জিনকে 'উপহার' দিলেন নিজাম হাজারী

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x