ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

তারাবির নামায পড়তে পারবে সর্বোচ্চ ১২জন

তারাবির নামায পড়তে পারবে সর্বোচ্চ ১২জন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রোজার সময় মসজিদে তারাবির নামাজেও সাধারণ মানুষের অংশগ্রহণে বিধিনিষেধ দেওয়া হচ্ছে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, মসজিদে তারাবির নামাজে দু’জন কোরানে হাফেজসহ ১২ জনের বেশি অংশ নিতে পারবেন না।

এদিকে আগামীকাল শুক্রবার বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। হিজরি ১৪৪১ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সন্ধ্যায় (বাদ মাগরিব) এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই বৈঠক থেকেই সিদ্ধান্ত হবে কবে থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বৈঠকে সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখে গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৮৩৩৭ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে।

সূত্রঃ সমকাল

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তারাবির নামায পড়তে পারবে সর্বোচ্চ ১২জন

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
তারাবির নামায পড়তে পারবে সর্বোচ্চ ১২জন
0:00 0:00
1.0x