ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে ৩শ অসহায়কে সহায়তা করলেন ফেনী বিএমএ সভাপতি

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে ফুলগাজীর জগতপুরে নিম্ন আয়ের মানুষেরা। আয়-উপার্জনের পথ বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে সংকটে পড়েছেন তারা।

তাদের এ দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন ফেনী বিএমএ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের রেস্পেরটরী মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার জগতপুরে আবিদ উল্ল্যাহ ভূঞা কমিউনিটি ক্লিনিকের সামনে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

ডাঃ সাহেদুল ইসলামের কাওসারের ছোট ভাই জাহিদুল ইসলাম ফয়সল জানান, বড় নির্দেশনা পেয়েই আমরা এক কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া আমার দুই যুগ ধরে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত রয়েছি। তিনি বলেন, বিতরণকৃত সামগ্রীর মধ্যে প্রতি বস্তায় চাল ,আলু, মসুর ডাল, মটর ডাল- পিয়াজ , তেল, ছোলা , চিনি, লবন, ট্যাং, খেজুর ও চিড়া ।

ডাঃ সাহেদুল ইসলাম কাওসার বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি জনহিতকর কাজে নিজেকে সম্পৃক্ত করেছি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে ৩শ অসহায়কে সহায়তা করলেন ফেনী বিএমএ সভাপতি

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x