ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

র‌্যাবের কাছে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে ওই যুবক

ফেনীতে গৃহবধু ধর্ষণের অভিযোগে আটক মোঃ নজরুল ইসলাম টিপু (৩০) জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০ টার দিকে গণমাধ্যমে প্রেরিত র‌্যাব-৭ এর এক বিবৃতিতে ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান জানান, আটকের পর আমরা সাক্ষীদের উপস্থিতিতে নজরুলকে জিজ্ঞাসাবাদ করি। সে তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে স্বীকার করে। তিনি জানান, তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় আরও দুইটি মামলা রয়েছে।

ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক বলেন, গত ০৫ এপ্রিল পাঠনাবাড়ির রোডের এক গৃহবধূ আমাদের লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওই রোডের ফালাহিয়া মাদ্রাসা সংলগ্ন রেনেসাঁ টাওয়ারের মোঃ মোস্তফার ছেলে মোঃ নজরুল ইসলাম টিপু তাকে ব্ল্যাকমেইল করে বেশ কয়েকবার ধর্ষণ করেন এবং তার কাছ হতে অনেক টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে তাকে গোয়েন্দা নজরদারীতে আনে র‌্যাব।

তিনি জানান, আজ মঙ্গলবার বিকালে গোয়েন্দা তথ্য পেয়ে রেনেসাঁ টাওয়ারের ৭ম তলা হতে তাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-৭ সদস্যরা। আমরা তাকে জিজ্ঞাসাব করি।

মোঃ নুরুজ্জামান জানান, আটক নজরুলকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

র‌্যাবের কাছে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে ওই যুবক

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x