ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় শ্বাসকষ্টে মুয়াজ্জিনের মৃত্যু, নমুনা সংগ্রহ

দাগনভূঞায় জ্বর, ও শ্বাসকষ্ট নিয়ে বজলুর রহমান (৬৮) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত তিনটার উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামে তিনি মারা যান। তিনি নিজ বাড়ির মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

দাগনভুইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, মারা যাওয়া ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আজ সকালে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তাঁর বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করার প্রক্রিয়া চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইয়েত বিন করিম বলেন, নিহত ব্যক্তি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

দাগনভূঞায় শ্বাসকষ্টে মুয়াজ্জিনের মৃত্যু, নমুনা সংগ্রহ

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x