ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ভিজিএফ’র চাল উদ্ধার, ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদ চলছে

ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের বটতলা বাজার হতে দুস্থদের খাদ্য সহায়তা প্রকল্প (ভিজিএফ) কর্মসূচীর তিন বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ( ১৭ এপ্রিল) ইউনিয়নের বটতলা বাজারের ঋতু ট্রেইলার্স হতে বস্তাগুলো উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ওয়ার্ড মেম্মার মোঃ নাসিরকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এন এম নূরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মপুরের বটতলা বাজারের একটি দোকান হতে চালগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউপি সদস্য মোঃ নাসিরকে আমাদের কার্যালয়ে আনা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে ৯০ কেজি চাল রয়েছে।

জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য নাসির এ ঘটনায় জড়িত নন বলে দাবী করছেন। তিনি বলেন, চালগুলো আমার না। এগুলো তিনজন ভিজিএফ কার্ডহোল্ডারের। তারা চালগুলো না নিয়ে আমার কাছে রেখে গেছে। আমি সেজন্য চালগুলো ওই দোকানে রেখেছিলাম।

কিন্ত ভিজিএফ কার্ডে চাল উত্তোলনের স্বাক্ষর পর্যালোচনা করে দেখা গেছে সেগুলো আর এক মাস আগের।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ভিজিএফ’র চাল উদ্ধার, ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x