ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বারাহীপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ১শ সংখ্যালঘু পরিবার

ফেনী পৌর এলাকায় ৭ নম্বর ওয়ার্ডের ১শ সংখ্যালঘু পরিবার পেল 'প্রধানমন্ত্রীর উপহার'। আজ বুধবার (১৫ এপ্রিল) ওয়ার্ডের কালী বাড়ি প্রাঙ্গনে নিম্নআয়ের এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বন্টন করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার।

পৌর কাউন্সিলর বলেন, আমি আমার ওয়ার্ডে সহায়তাগুলো সমভাবে বন্টনের চেষ্টা করছি। এক পরিবার যেন একাধিকবার সহায়তা না পান সে বিষয়ে খেয়াল রেখেই যখন যে সহায়তাই আসুক আমি তা সেভাবে বিতরণ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ আমার ওয়ার্ডে ১শ সংখ্যালঘু পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার তাদের হাতে তুলে দিয়েছি।

এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ফেনী পৌরসভা প্রাঙ্গণে পৌর এলাকার ২ হাজার মানুষের জন্য ‘প্রধানমন্ত্রীর উপহার’ প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বারাহীপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ১শ সংখ্যালঘু পরিবার

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x