ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দায়িত্ব গ্রহণ করলেন বেনজীর আহমেদ

দায়িত্ব গ্রহণ করলেন বেনজীর আহমেদ

পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ করেছেন বেনজীর আহমেদ। বুধবার (১৫ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন মহাপরিদর্শককে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

এর মধ্যে দিয়ে বেনজীর আহমেদ সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন। বুধবার থেকে তিনি দায়িত্ব পালন করবেন।

এসময় গণভবনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে বেনজীর আহমেদকে আইজিপি করে প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। ২০১৫ সালের ৭ জানুয়ারি র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন বেনজীর আহমেদ।

এর আগে তিনি ঢাকা মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। এদিকে সদ্য বিদায়ী আইজিপি জাবেদ পাটোয়ারি ২৫ মাস বাংলাদেশ পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। তার মেয়াদ শেষ হয়েছে ১৩ এপ্রিল।

জাবেদ পাটোয়ারি তিন বছরের জন্য সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দায়িত্ব গ্রহণ করলেন বেনজীর আহমেদ

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দায়িত্ব গ্রহণ করলেন বেনজীর আহমেদ
0:00 0:00
1.0x