ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

'প্রধানমন্ত্রীর উপহার' পাচ্ছে পৌর এলাকার ২ হাজার অসহায় পরিবার

ফেনী পৌর এলাকায় ২ হাজার নিম্নআয়ের পরিবার পাচ্ছে 'প্রধানমন্ত্রীর উপহার'। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ফেনী পৌরসভা প্রাঙ্গণে সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ফেনী পৌরসভা মেয়র হাজী আলাউদ্দিন, প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটারসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় চলমান সাধারণ ছুটিতে নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ছে। তাদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।

জেলা প্রশাসক জানান, ফেনী পৌরসভায় বসবাসরত দুই হাজার পরিবারের জন্য ২টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পৌর মেয়র তা কাউন্সিলরদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।

সরকারি সহায়তা প্রদান প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, আজ ষষ্ঠ ধাপে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। জেলার সকল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সহায়তা বিতরণ করছেন।

ফেনী পৌরসভা মেয়র বলেন, প্রতি প্যাকেটে ১০ কেজি চাল ছাড়াও ২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হচ্ছে। পৌরসভার কাউন্সিলররা স্ব স্ব এলাকায় বিতরণ করবে।

প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার জানান, প্রত্যেক ওয়ার্ডে অসহায় মানুষের তালিকা করা হয়েছে। তালিকাবদ্ধ পরিবারগুলোকে খাদ্য সামগ্রী দেয়া হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

'প্রধানমন্ত্রীর উপহার' পাচ্ছে পৌর এলাকার ২ হাজার অসহায় পরিবার

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x