ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

লাফিয়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

বাংলাদেশে করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও সবচেয়ে বেশি করোনাভাইসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হল গত চব্বিশ ঘণ্টায়।

দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনেই নতুন করে ২৯ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। সোমবার করোনাভাইরাসে নতুন আক্রান্ত ও মৃতের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আরও চারজনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে। আর নতুন করে ২৯ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।

এর আগে পরীক্ষার পরিধি বাড়ানোর পর রোববার বাংলাদেশে একদিনেই নতুন করে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। সোমবার সে সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯-এ। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটিই একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৫১৪ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৭৫ হাজার ৮৫৬ জনে। এদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬২ হাজার ৯৯৯ জন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

লাফিয়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x