ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় ডোবা হতে প্রাক্তন স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

দাগনভুঞায় সন্তোষ কুমার শীল নামে এক প্রাক্তন মাধ্যমিক স্কুল শিক্ষকের (৭০) এর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মধ্যম চন্ডিপুর এলাকার একটি পরিত্যক্ত ডোবা হতে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি একই এলাকার দুধমূখা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গতকাল সকালে বাড়ী থেকে সন্তোষ কুমার বের হয়ে আর ঘরে ফেরেন নি। অনেক খোঁজ করেও তার সন্ধান মেলেনি। একপর্যায় আজ দুপুরে তার বাড়ীর পেছনের একটি ডোবায় স্থানীয়রা তার মৃতদেহ ভাসতে দেখে স্বজনদের জানায়। পরে খবর পেয়ে পুলিশ ওই শিক্ষকের লাশ উদ্ধার করে।

দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বলেন, স্থানীয়রা আমাদের খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, নিহতের পরিবারের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে, সন্তোষ কুমার মানসিক প্রতিবন্ধী ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় ডোবা হতে প্রাক্তন স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x