ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

সংক্রমণরোধে পৌরসভার ৭নং ওয়ার্ডে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

করোনাভাইরাস সংক্রমণরোধে ফেনী পৌরসভা ৭নম্বর ওয়ার্ডে চলছে দিনব্যাপি পরিচ্ছন্নতা অভিযান। আজ সোমবার (৩০ মার্চ) সকাল হতে পৌর কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করছে।

ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন জানান, সকাল হতে ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ও ড্রেনে জীবাণুনাশক তরল ও ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।

তিনি বলেন, ফজলে মহি সড়কে পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক ছিটানোর মধ্য দিয়ে সকালে কাজ শুরু করেছি। আজ সারাদিনে হাসমত আলি সড়ক, গাজী ক্রস রোড, বিমানবন্দর সড়ক, শহীদ ওবায়দুল হক সড়ক, বিরাজ মজুমদার সড়ক, বনানী পাড়াসহ সকল স্থানে সড়ক ও ড্রেন পরিস্কার ও জীবাণুমুক্তের কাজ চলবে।

কাউন্সিলর বাহার বলেন, মাননীয় সাংসদ নিজাম হাজারীর নির্দেশনায়, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের তত্ত্বাবধানে এবং আামার সার্বক সহযোগিতায় ৭ নম্বর ওয়ার্ডের জনগণকে করোনাভাইরাসের সংক্রণ হতে রক্ষার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানিয়ে কাউন্সিলর বলেন, করোনাভাইরাসের প্রভাব যেন দীর্ঘমেয়াদি না হয় এজন্য পরিস্কার পরিচ্ছন্ন ওয়ার্ড ধরে রাখতে সবাইকে প্রত্যক্ষভাবে আমাকে সহযোগিতা করতে হবে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সংক্রমণরোধে পৌরসভার ৭নং ওয়ার্ডে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x