ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

করোনাভাইরাস: সংক্রমণরোধে ফেনীতে মাঠে কাজ করছে সেনাবাহিনী

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে ফেনীতে একাধিক কর্মযজ্ঞ পরিচালনা করছে সেনাবাহিনী। আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে শহরের ট্রাংকরোড জিরো পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে মাস্ক, হাত ধোয়ার সাবান, সচেতনতামূলক লিফলেট বিতরণ করে সেনাসদস্যরা।

সেনাবাহিনীর কার্যক্রম প্রসঙ্গে কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল আসিফ আজমিন বলেন, সরকার ঘোষিত ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটিতে হোমকোয়ারান্টাইন এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য আমরা সেনা টহল পরিচালনা করেছি। এ সিদ্ধান্ত মানতে জনগণকে উদ্বুদ্ধ করছি, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছি। পাশাপাশি হতদরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষকে মাস্ক বিতরণ করেছি, হাত ধোয়ার জন্য সাবান দিয়েছি। একইসাথে রাস্তায় জীবণুনাশক তরল ছিটিয়েছি, যানবাহনে জীবাণুনাশক ছিটিয়েছি।

লে. কর্নেল আসিফ আমিন বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে হোম কোয়ারান্টাইনে থাকা, সামাজিক দুরত্ব বজায় রাখা এবং মানুষকে সতর্কভাবে চলতে উদ্বুদ্ধ করা।

তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কঠোরভাবে কাজ করবো। আমরা, জেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী একত্রিত হয়ে কাজ করছি।

এর আগে সেনাবাহিনীর সদস্যরা সকালে ছাগলনাইয়া উপজেলায় টহল দেয়। এসময় নিম্ন আয়ের মানুষদের মাস্ক ও সাবান বিতরণ করে। রাস্তায় তরল জীবাণুনাশক ছিটায়।

উল্লেখ্য, সেনাবাহিনীর টহল জনসমাগম কঠোরভাবে নিরুৎসাহিত করছে। সবাইকে নিতান্ত প্রয়োজন ব্যতীত বাসায় থাকার জন্য সেনাবাহিনী অনুরোধ জানাচ্ছে। বাজার ও জরুরী সেবামূলক এলাকায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বলা হচ্ছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

করোনাভাইরাস: সংক্রমণরোধে ফেনীতে মাঠে কাজ করছে সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x