ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নির্দেশনা অমান্য করায় ৪ ব্যবসায়ীর জরিমানা

দাগনভূঞা উপজেলায় ৪ ব্যবসায়ীর ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৭ মার্চ) বিকালে দ্রব্যমূল্য তদারকি ও জারীকৃত নির্দেশনা অমান্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এ জরিমানা করেন।

মাসুমা জান্নাত বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জারীকৃত নির্দেশনা না মানায় তাদের জরিমানা করা হয়েছে। আজকে নির্দেশনা অমান্য করে দোকান খোলায় রামনগর ইউনিয়নের বটতলা বাজারের হৃদয় স্টোরের মালিক মো. ইকবাল হোসেনকে ১ হাজার, ফারুক স্টোরের মালিক মোহাম্মদ হানিফকে ৩ হাজার, আল আমিন ট্রেডার্সের মালিক আল আমিনকে ৫ হাজার টাকা এবং দুধমুখা পশ্চিম বাজারের হুদন কফি শপের মালিক নুরুল হুদা হুদনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নির্দেশনা অমান্য করায় ৪ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x