ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া

বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া

স্বাধীনতার মহান স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বাদ আছর ফেনী বড় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা প্রশাসন। এতে শরীক হন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মঞ্জুরুল আলম মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন ফেনী বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ্। দোয়ায় দেশ ও জাতিকে করোনা ভাইরাস হতে হেফাজত করতে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২০

featured Image

স্বাধীনতার মহান স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বাদ আছর ফেনী বড় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা প্রশাসন। এতে শরীক হন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মঞ্জুরুল আলম মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন ফেনী বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ্। দোয়ায় দেশ ও জাতিকে করোনা ভাইরাস হতে হেফাজত করতে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেয়।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া
0:00 0:00
1.0x